সিউড়ি থানার অন্তর্গত শালবনী জঙ্গলের কাছে বেপরোভাবে মোটরবাইক চালিয়ে ধাক্কা মারে এক স্কুল ছাত্রীকে। ঘটনায় গুরুতর আহত হয় স্কুল ছাত্রী। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। ঘটনাস্থল থেকে মোটরবাইক সহ মোটরবাইক এ থাকা দুজনকে আটক করে সিউড়ি থানাতে আনা হয়েছে।