মানবাজার ১: মানবাজারের পুজো মন্ডপগুলি পরিদর্শনে মানবাজার মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা
কোলকাতা চোর বাগান সার্বজনীন পুজো মন্ডপে মর্মান্তিক ঘটনার জের মানবাজার শহর এলাকার বিভিন্ন ভিড় বহুল পূজো মন্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন করলেন মানবাজার মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। রবিবার আনুমানিক বিকেল ৫.৩০ টা নাগাদ মানবাজারের বিভিন্ন মন্ডপে অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভলেন্টিয়ার,ক্রাউড ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখা হয়। ছিলেন মানবাজার মহকুমা শাসক দীপক মিনা,মানবাজার এসডিপিও শাশ্বতী স্বেতা সামন্ত।