শিয়াড়বিন্দার আপে দুর্ঘটনার কবলে একটি ১০ চাকা ডাম্পার। রাস্তার পাশে থাকা গার্ড রেলের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ডাম্পারটি। দুমড়ে মুচড়ে যায় গার্ড রেল সহ ডাম্পারের সামনের দিকের নিচের অংশ। স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে বাঁশপাহাড়ী দিক থেকে বেলপাহাড়ী দিকে আসছিল মাল বোঝাই ওই ডাম্পারটি। বিনপুর 2 ব্লকের শিয়াড়বিন্দার আপে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ড রেলে ধাক্কা মারতে মারতে কিছুটা গিয়ে আটকে যায় ডাম্পারটি