শহর বর্ধমানের কালনাগেট এলাকায় সোমবার সকাল ১১ টায় রেলে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। বর্ধমান জিআরপি মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায় এদিন দুপুর ১টায়।জানা গেছে কানলাগেট এলাকারই বাসিন্দা ঐ মহিলা বয়স আনুমানিক ৫০-৫৫, এদিন সকালে স্থানীয় মানুষজন ওই মহিলাকে রেল লাইনে কাটা পড়তে দেখে এবং ঘটনার কথা বর্ধমান জিআরপিতে খবর দেয় স্থানীয় মানুষজন।যদিও প্রথমে কোন পরিচয় পাওয়া যায়নি