বলরামপুর: দড়দা অঞ্চলের আদিবাসী গ্রামগুলিতে শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচারে তৃণমূল কংগ্রেস এসটি সেল
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং তাঁকে চতুর্থ বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস এস টি সেলের বলরামপুর ব্লক কমিটি।রবিবার সকাল এগারোটা নাগাদ বলরামপুর ব্লকের তফসিলি উপজাতি সম্প্রদায়ের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা একত্রিত হয়ে বলরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে দড়দা অঞ্চলের বিভিন্ন গ্রামে বিশেষ প্রচার মিছিল করেন।