নিয়োগ ও দ্রুত কাউন্সেলিংয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১'টা নাগাদ বিকাশ ভবন অভিযানে সামিল হলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সকাল থেকেই করুণাময়ী এলাকা থেকে মিছিল শুরু করেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা। তবে বিকাশ ভবনে পৌঁছনোর আগেই পুলিশের ব্যারিকেডে আটকে যায় সেই মিছিল।