রবিবার পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার ১৩নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজের আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি।চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার অন্যান্য কাউন্সিলরগণ সহ বিশিষ্ট সমাজসেবীরা।রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানান,আমরা শহরের প্রতিটি ওয়ার্ডেই পথশ্রী রাস্তা গুলি উদ্বোধন করছি।