বিনপুর ২: চাকাডোবাতে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করল তৃনমূল
রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের চাকাডোবাতে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করল তৃনমূল। এদিন সকালে বাঁশপাহাড়ী অঞ্চল তৃনমূলের সভাপতি ফটিক মাহাতর নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন বাঁশপাহাড়ী অঞ্চল তৃনমূলের যুব সভাপতি দিলীপ মাহাত, সম্পাদক দীপক দাস, অঞ্চল তৃনমূলের সমস্ত বুথ সভাপতি সহ বাঁশপাহাড়ী অঞ্চল তৃনমূলের সমস্ত নেতা কর্মীরা। শহীদ স্মরণে আগামী ২১ শে জুলাই কলকাতার ধর্মতলায় জনসভার ডাক দিয়েছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।