নার্সিংহোম হাসপাতালে নার্স দিয়ে ভূল পদ্ধতিতে চিকিৎসা। #bagnan #messi #harrsnews #treatment #wrongtreatment
#nursinghome
এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।
মার্সি নামের নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়-স্বজন এবং এলাকার বেশ কিছু মানুষ।
মৃতের নাম অনন্যা মণ্ডল।
জানা গিয়েছে মৃত অনন্যা শনিবার রাতে প্রসব যন্ত্রনা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন এবং কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তিয়াসা মন্ডল এর অধীনে ভর্তি ছিলেন। রবিবার ভোর পাঁচটা নাগাদ এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ এর পর থেকেই অনন্যা অবস্থার অবনতি হতে থাকে এবং সেই সময় কোন চিকিৎসক এবং নার্স এমনই অভিযোগ অন্যান্য রোগীর আত্মীয়দের।
হাওড়ার বাগনানের মানকুর মোড় এলাকায়। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এছাড়া আরো অভিযোগ উঠছে ওই হাসপাতালে নার্স দিয়ে ভূল পদ্ধতিতে প্রসব করানোর ফলে ওই তরুণীর । এছাড়া সংকটজনক অবস্থায় সদ্যজাতকের কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে মৃতের পরিবারের সূত্রে।