রায়গঞ্জ: শ্বাশুড়ি-বৌমার পারিবারিক অশান্তির জেরে বিষপানে বৃদ্ধার মৃত্যু, চাঞ্চল্য হেমতাবাদে
হেমতাবাদের বাড়ুইবাড়ি এলাকায় পারিবারিক অশান্তির জেরে বিষপানে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম কল্পনা দাস (৬২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বাশুড়ি ও দুই বৌমার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদের পর বৃহস্পতিবার তিনি বিষপান করেন বলে অভিযোগ। অসুস্থ অবস্থায় প্রথমে হেমতাবাদ হাসপাতাল, পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। শুক্রবার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।