পাড়া: অঙ্গনওয়াড়ির চাল-ডাল পঞ্চায়েত সদস্যার বাড়িতে! গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা, ঘটনা পাড়া থানার রাহেড়ডি গ্রামে
Para, Purulia | Jun 8, 2026 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু, গর্ভবতী ও প্রসূতী মায়েদের জন্য সরকারিভাবে বরাদ্দ চাল-ডাল পঞ্চায়েত সদস্যার বাড়িতে মজুত রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পাড়া ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের রাহেরডি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকা সত্ত্বেও দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট ১৫৭ জন উপভোক্তার জন্য বরাদ্দ মিড ডে মিলের খাদ্যসামগ্রী স্থানীয় তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সদস্যা অম্বিকা মুখার্জির স্বামী জিতেন মুখার