মানবাজার ১: উড়িষ্যা থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করলো মানবাজার থানার পুলিশ
ভিন রাজ্য উড়িষ্যা থেকে এক ছিনতাইবাজকে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,গত ২০২৫ সালের ৪ ই আগষ্ট পুঞ্চা থানার কৈড়া গ্রামের বাসিন্দা মৃগাঙ্ক সিং পাতর মানবাজারের একটি রাষ্ট্রয়াত্ব ব্যাংক থেকে নগদ দু লক্ষ টাকা তুলে নিয়ে মানবাজার বাসস্ট্যান্ডে বাস ধরার সময়, বাসের মধ্যে থেকে কেও বা কারা তাঁর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নেয়।এরপরে তিনি মানবাজার থানায় লিখিত অভিযোগ করেন।