রঘুনাথপুর ২: ঢাকঢোল পিটিয়ে কর্মী সমর্থকদের বিশাল মিছিল নিয়ে প্রচারে ঝড় তুললেন BJP প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি
মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি নিশ্চিত এবার পাড়া বিধানসভা আসনে ব্যাপক ব্যবধানে বিজেপি জয়লাভ করবে। তৃণমূলের কোন চক্রান্ত কাজ করবে না।ভোট প্রচারে বেরিয়ে এমনি মন্তব্য করলেন পাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি। বৃহস্পতিবার বিকেলে তিনি রঘুনাথপুর ২নম্বর ব্লকের জোরাডি,রতনপুর,উকা,আল্লাডি, সহ বিভিন্ন এলাকায় ঢাক ঢোল পিটিয়ে কর্মী সমর্থকদের বিশাল মিছিল নিয়ে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি।