বান্দোয়ান: বান্দোয়ান থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বরাবাজার সার্কেল আবগারি দপ্তর
জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো বরাবাজার সার্কেল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বান্দোয়ান থানার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। শুক্রবার রাত্রি ৮ টা নাগাদ বরাবাজার সাকেল আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যায় বান্দোয়ান থানার অষ্ঠাগড়া,ব্রাহ্মনগড়া,সালিডি, পচাপানি,মৃগীচামী,কাড়রু এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৯০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৫৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।