রায়গঞ্জ: ১২ নম্বর জাতীয় সড়কে করনদিঘিতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন বিরিয়ানির দোকানের কর্মচারী
করনদিঘির বিলাসপুরে ১২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় নুর কামাল (১৮) নামে এক বিরিয়ানির দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বিহারের বেঙ্গিটোলা এলাকায়, বলরামপুর থানা-র অন্তর্গত। বুধবার রাতে কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় ডালখোলা-মুখী একটি লরি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করলে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। মৃতের বাবা আগেই মারা গিয়েছেন বলে পরিবার জানিয়েছে।