পাড়া: পাড়া থানায় বকরি ঈদ উপলক্ষে বিশেষ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো, উপস্থিত SDPO
Para, Purulia | May 25, 2026 আর কয়েকদিন পরেই মুসলিম সম্প্রদায়ের বকরিদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাড়া থানায় একটি বিশেষ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাড়া থানা এলাকার বকরিদ উৎসব কমিটি দের নিয়ে আলোচনা করেন রঘুনাথপুর এস ডি পি ও রোহেদ শেখ ও পাড়া থানার ওসি স্নেহাশীষ মন্ডল। এদিন সরকারি নির্দেশ মেনে উৎসব পালন করার বার্তা দেওয়া হয়।