বিশুদ্ধ পানীয় জলের সুবিধা বাড়াতে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সিরকাবাদ খেতৃবাঁধ এলাকায় সৌরচালিত পাম্প বসাল পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর। প্রতিটি প্রকল্পে প্রায় ২৮ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে। মঙ্গলবার প্রকল্পের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যা রানি টুডু, বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি।