পুরুলিয়া ১: কোট রোডে বেআইনি দোকানপাট বুলডোজার দিয়ে ভাঙ্গায় চরম সমস্যায় ছোট ব্যবসায়ীরা
পুরুলিয়া শহরের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে এবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার পুরুলিয়া শহরের ব্যস্ততম কোর্ট রোড এলাকায় এক উচ্ছেদ অভিযান চালানো হয়। পুলিশ এবং পুরসভার যৌথ উদ্যোগে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বেআইনিভাবে গড়ে ওঠা একাধিক দোকানপাট ও স্থায়ী-অস্থায়ী কাঠামো।দোকান ভেঙে ফেলায় তাঁদের রুজি-রুটিতে টান পড়েছে।এভাবে বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেওয়ায় আমরা এখন কোথায় যাব, কী খাব, বুঝতে পারছি না।"