রায়গঞ্জ: রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বুথে বুথে তৃণমূলের ঝাঁঝালো প্রচার, রায়গঞ্জে কিষাণ ক্ষেত মজদুর কমিটির পথসভা
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে সংগঠন মজবুত করতে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বুথ চলো কর্মসূচির আওতায় একাধিক বুথে পথসভা করে তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটি। সভা থেকে রাজ্য সরকারের কৃষক ও কৃষি নির্ভর বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। পাশাপাশি এস আই আর ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন নেতারা। তাঁদের দাবি, কৃষকদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।