কৃষ্ণনগরে ফের বোমাতঙ্ক। পোস্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স মজুত রয়েছে— এমনই হুমকি দিয়ে একটি ইমেল আসে নদীয়া পোস্টাল সুপারিনটেনডেন্ট, সাউথ ডিভিশনের অফিসিয়াল ইমেলে। ইমেলের খবর পাওয়া মাত্রই বিষয়টি পুলিশকে জানানো হয়। তারপরই তড়িঘড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পোস্ট অফিস ও পাসপোর্ট অফিস খালি করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে দুপুর ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসের সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হয়। এলাকায় মোতায়েন কর