রঘুনাথপুর ১: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস,গ্রেফতার রেলকর্মী,তোলা হল রঘুনাথপুর আদালতে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সাথে সহবাস করার অভিযোগে পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ এক রেলকর্মী তথা সহকারী ট্রেন চালককে গ্রেফতার করল। শনিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে আদ্রা থানার পুলিশ। জানা যায় আদ্রা রেল আবাসনে থাকা কালীন দীর্ঘ দিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐ রেলকর্মী এলাকার এক যুবতীর সাথে সহবাস করে।সম্প্রতি সে বিয়ের করতে অস্বীকার করলে ঐ যুবতী আদ্রা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ।