বরাবাজার: নিম্নমানের শিশু খাদ্যের অভিযোগে উত্তাল ঝরিয়া, আইসিডিএস কর্মী-সহায়িকাকে তালাবন্দি করে বিক্ষোভ গগ্রামবাসীদের
আইসিডিএস সেন্টারের দেওয়া হচ্ছে না ভালো মানের শিশু খাদ্য এই দাবিতে সরব হয়ে গ্রামবাসীরা তালা বন্ধ করে রাখল ঝরিয়া আইসিডিএস সেন্টারের কর্মী ও সহায়িকাকে। বৃহস্পতিবার সকালে বরাবাজার ব্লকের অন্তর্গত ঝরিয়া আইসিডিএস সেন্টারে নিম্নমানের শিশু খাদ্য এবং ডিমের পরিমাণ কম দেওয়ার অভিযোগে ঝরিয়া গ্রামবাসীরা চড়াও হন কর্মী ও সহায়িকার উপর, তাদের দীর্ঘক্ষন তালাবন্ধ করে রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।