রঘুনাথপুর ২: চেলিয়ামাতে বিজেপির কার্যালয়ে সাংগঠনিক বৈঠক,উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা
বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামার বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল বিজেপির সাংগঠনিক বৈঠক। এদিন বৈঠক শুরুর আগে নব নির্বাচিত এলাকার তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরিকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানান দলের নেতৃত্ব বৃন্দরা।এদিনের ঐ বৈঠকে বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল জেলা ও ব্লক নেতৃত্ববৃন্দরা।