কলকাতা: সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ CBI, সোমবার হবে শুনানি
সঞ্জয়ের ফাঁসি চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। একই দাবিতে রাজ্যের করা মামলার সঙ্গে যুক্ত করা হলো সিবিআই এর আবেদন। আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি। আর জি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে নিম্ন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডের সাজা পাওয়া সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ এবার সিবিআই।