ইসলামপুর: "ভোটের আগে উত্তর দিনাজপুরে রঙ মুছে ফেলার পালা, প্রশাসনের ঝান্ডা-ব্যানার অভিযান
রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় শুরু হয়েছে দলীয় ঝান্ডা, ব্যানার ও ফ্লেক্স অপসারণের কাজ। কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো রাস্তার ধারের ঝান্ডা, ব্যানার, পোস্টার ও ফ্লেক্স খুলে ফেলতে ইতিমধ্যেই মাঠে নেমেছে প্রশাসনের কর্মীরা। প্রশাসনের যৌথ উদ্যোগে ই