ভারতীয় জনতা পার্টি কাশীপুর বিধানসভার মণ্ডল ১ নং এর উদ্যোগে হুড়ায় অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী। রবিবার বিকাল চারটার সময় মন্ডল ১ এর সমস্ত কার্যকর্তাদের নিয়ে আয়োজিত হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি পুরুলিয়া জেলার সভাপতি শঙ্কর মাহাত,কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা,মন্ডল সভাপতি সন্দীপ সিং সর্দার সহ অন্যান্য নেতৃত্ব।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।