বলরামপুর: পশ্চিমবাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠা,ডাভা গ্রামে বিজয় মিছিলে শামিল শহীদ বিজেপি কর্মীর পরিবার
বলরামপুরের ডাভা গ্রামে বিজয় মিছিলে সামিল হলেন কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক। গেরুয়া আবির মেখে উল্লাসে মেতে ওঠেন সকলেই। পাশাপাশি শহিদ বিজেপি কর্মী দুলাল কুমার খুনের বিচারের আশায় সরব হল তাঁর পরিবার। এদিন মিছিল শেষে দুলাল কুমারের ভাই কৃষ্ণপদ কুমার বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর দলের এই জয়। এই জয়ে আমরা সকলেই খুশি।