পাড়া: সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী ভোলুবাঁধ সংলগ্ন মাঠে নবকুঞ্জের কুঞ্জবর্নন ও ধুলোট অনুষ্ঠান
Para, Purulia | Apr 8, 2026 সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী ভোলুবাঁধ সংলগ্ন মাঠে নবকুঞ্জের পরিসমাপ্তি হলো। কাঁকিডি নরনারায়ণ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত নয় দিন ব্যাপী নবকুঞ মেলার শেষ দিনে বুধবার বিকেলে তিনটে নাগাদ কুঞ্জবর্নন ও ধুলোট অনুষ্ঠানে উপচে পড়লো মানুষের ভিড়। এদিন প্রথমে ঝাড়খণ্ডের প্রসিদ্ধ কীর্তন শিল্পী স্বপন ওঝার মাধ্যমে কুঞ্জ বর্ণন করা হয় তারপরে আবির খেলে কুঞ্জ মিলন ও ধুলোট অনুষ্ঠান করা হয়। যদিও অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি হয়। ত