দোল উৎসব ২০২৬ উপলক্ষে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে চাকদায় সমন্বয় সভা পুলিশ প্রশাসনের। সূত্রের খবর,আসন্ন দোল উৎসব কে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রেখে নিরাপদে দোল উৎসব যাতে পালিত হয় তার জন্য উদ্যোগী হয়েছে রানাঘাট জেলা পুলিশ। আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার একটি সমন্বয় সভার আয়োজন করে চাকদা পুলিশ প্রশাসন। এদিন আনুমানিক বেলা 2 টো নাগাদ চাকদা সম্প্রীতি মঞ্চে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন চাকদহ থানার ভারপ্রাপ্ত আইসি অরিন্দম মুখোপাধ্যায়।