বলরামপুর: কদমডি গ্রামে নতুন পাকা রাস্তা নির্মাণের সূচনা উপস্থিত বিডিও
কদমডি গ্রামে একটি নতুন রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হলো। জনজাতি উন্নয়ন তহবিলের অধীনে অনুমোদিত এই প্রকল্পটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুর বিডিও সৌগত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতি কুমার, জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো, স্থানীয় দড়দা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমুখ