বরাবাজার: প্রতাপপুর গ্রামের সন্নিকটে নদী ধার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বৃহস্পতিবার সকালে বরাবাজার ব্লকের প্রতাপপুর গ্রামের সন্নিকটে নদীর ধারে একটি সোনাঝুরি গাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নাগাদ গ্রামের মানুষজন নদীর ধারে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় বরাবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে এবং কী কারণে ওই ব্