পুরুলিয়া ১: ডিমডিহা অঞ্চলের কুড়িটি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান
বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে ভাঙ্গন । প্রাক্তন মন্ত্রী তথা বলরামপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতোর হাত ধরে ডিমডিহা অঞ্চলের কুড়িটি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো। সেই চিত্র তুলে ধরা হয়েছে এদিন বিকেল বেলা।