ফের বালি বোঝাই ট্রাক্টর আটক কাশিপুর থানা এলাকায়। কাশিপুর -হুড়া মেন রোডে আটক বালি বোঝাই ট্রাক্টর। বুধবার রাত্রি ১০টা নাগাদ, কাশিপুর থানার অন্তর্গত হাড়িভাঙা জঙ্গল এলাকায় একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। তবে পুলিশকে দেখে চম্পট দেয় ট্রাক্টরের চালক। বালি তোলার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র ওই ট্রাক্টরটির কাছে ছিল না বলে অভিযোগ পুলিশের। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, বলে এদিন রাত্রি সাড়ে ১