বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন যাত্রার প্রস্তুতি সভা করল বিজেপি। মঙ্গলবার আড়শা ব্লকের দেউলঘাটা কমিউনিটি হলে জয়পুর বিধানসভার নেতৃত্বদের নিয়ে এই সভা হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো, জয়পুরের বিজেপি বিধায়ক নরহরি মাহাতো-সহ অন্যান্য নেতারা। সভায় কর্মসূচি সফল করতে সংগঠন শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়।