রঘুনাথপুর ২: চেলিয়ামা অঞ্চলের BCW সহ বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন পাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মানিক বাউরি
শনিবার পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামা অঞ্চলে ভোট প্রচার সারলেন পাড়া বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী মানিক বাউরি।এদিন তিনি ঢাক ঢোল বাজিয়ে কর্মী সমর্থকদের বিশাল মিছিল সহকারে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার চালান। তিনি বলেন বিজেপিকে রুখতে হবে।বিজেপি মিথ্যাবাদী,দাঙ্গাবাজী,এবং ৫বছর ধরে তারা কোন কাজ করে নি শুধু মানুষকে ভুলায়।আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে থাকে।