পূর্বস্থলী দু'নম্বর ব্লকে জমি মাফিয়াদের দৌরাত্ম। মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে জমি রেকর্ড, আবার ভুল নথি ব্যবহার করে করে নেয়া হচ্ছে জমি নিজেদের নামে। দীর্ঘদিন ধরেই এমন ঘটনা চলে আসছে পূর্বস্থলী দু'নম্বর ব্লকের সিংহারি এলাকায়। ইতিমধ্যেই যা নিয়ে হাইকোর্টে মামলা ও হয়েছে।গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তিনি অকপটে বলছেন মেরতলা বাবুইডাঙ্গা আটপাড়া কোন জায়গা যদি কারো থাকে তাহলে বলবে আমার দশ মিনিট লাগবে না তার থেকে জমি নিতে।