পাড়া: পাড়া থানার লিপানিয়া গ্রামে লিপানিয়া মহরম কমিটির উদ্যোগে প্রদর্শনী লাঠি খেলার আয়োজন
Para, Purulia | Jun 28, 2026 পাড়া থানার অন্তর্গত ভাউরিডি অঞ্চলের লিপানিয়া গ্রামে লিপানিয়া মহরম কমিটির উদ্যোগে প্রদর্শনী লাঠি খেলার আয়োজন করা হয়েছে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ শুরু হয় এই অনুষ্ঠান। দুটি টিমের মধ্যে লাঠি খেলা প্রদর্শনীর প্রতিযোগিতা করা হচ্ছে। স্থানীয় এলাকার বহু মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠান দেখতে। ভোর পর্যন্ত চলবে এই প্রদর্শনী লাঠি খেলার অনুষ্ঠান বলে কমিটির তরফে জানা গেছে।