গভীর রাতে শ্রীভূমি শহরে উদ্ধার শিলচরের এক যুবতী
শিলচরের তারাপুর এলাকার এক যুবতীকে গভীর রাতে শ্রীভূমি শহরের আরসি দাস রোডে অসহায় অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ওই যুবতীর বাবার নাম বিধান দাস। শনিবার রাত প্রায় ১২টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে খালি পায়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা এগিয়ে যান এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যুবতী কীভাবে সেখানে পৌঁছালেন এবং ঘটনার পেছনের কারণ কী, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।