বলরামপুর: শিবের গাজনে আলকাপের ধামাকা! ওঝার ঝাড়ফুঁক থেকে হেলমেট-প্লাস্টিক বয়কট, হাসির ছলে সচেতনতা উরমা বড়রাখ মন্দিরে
ছোট উরমা বড়রাখ শিবমন্দিরে শিব গাজন উপলক্ষে উৎসবে মাতলেন এলাকাবাসি।মন্দির কমিটি জানান বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ছোট উরমা গ্রামের বহু প্রাচীন বড়রাখ শিবমন্দিরে বাংলা জৈষ্ঠ্য মাসের ১৩ তারিখ রহিন উৎসবের দিন এই গাজন উৎসবের সূচনা হয়।তিন দিন ব্যাপী এই গাজন উৎসবে নানান ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি,হাস্য কৌতুক আলকাপ,ছৌ নৃত্য প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা।