নিতুড়িয়া: নিতুড়িয়ার সরবড়ি এলাকায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারী বাউরি
বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের সরবড়ি অঞ্চলে ভোট প্রচার সারলেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী হাজারী বাউরি।এদিন তিনি ঢাক ঢোল বাজিয়ে কর্মী সমর্থকদের বিশাল মিছিল সহকারে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার চালান। তিনি বলেন বিজেপিকে রুখতে হবে।বিজেপি মিথ্যাবাদী,দাঙ্গাবাজী,এবং 5বছর ধরে তারা কাজ করে নি শুধু মানুষকে ভুলায়।