একাধিক দাবিতে মানবাজার 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিল ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা।মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই কর্মসূচি হয়। মূলত জামতোরিয়া প্রাথমিক কেন্দ্র ২৪ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা চালু, দ্রুততার সাথে ডাঙ্গরডিতে সুপার ফ্যাসিলিটি হাসপাতাল শুরু করা সহ ছয় দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা রতনলাল হাঁসদা।