পুরুলিয়া ১: অমরনাথ যাত্রায় রওনা হওয়া তীর্থযাত্রীদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানালো ভারত সেবাশ্রম সংঘ
অমরনাথ যাত্রায় রওনা হওয়া তীর্থযাত্রীদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে পুরুলিয়া রেলস্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘ ও সমাজকর্মী গৌতম রায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অমরনাথ যাত্রীদের ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়। এই অনুষ্ঠানে গৌতম রায় বলেন, অমরনাথ যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থযাত্রা। যাত্রীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে দর্শন সম্পন্ন করে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারেন