নিতুড়িয়া: ত্রিকাল তপোবন আশ্রম ও পত্রিকা এবং সাধনা পত্রিকা গোষ্ঠী বিধায়িকা মামনি বাউরিকে সম্বর্ধনা জানালো
আজ রবিবার সকালে সাঁতুড়ির 'ত্রিকাল তপোবন আশ্রম', 'ত্রিকাল তপোবন' পত্রিকা এবং নিতুরিয়া থেকে প্রকাশিত 'সাধনা' পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরি-কে সম্বর্ধনা জানানো হল। এই উপলক্ষে 'ত্রিকাল তপোবন' পত্রিকার কাণ্ডারী দীনবন্ধু মণ্ডল ও শাশ্বত চক্রবর্তী বিধায়িকার হাতে পত্রিকার একটি সংখ্যা তুলে দেন। অন্যদিকে, 'সাধনা' পত্রিকার জুন সংখ্যা বিধায়িকার হাতে তুলে দেওয়া হয়।