প্রয়াত প্রবীণ সিপিআই(এম) কর্মী উপেন্দ্র মালাকারকে অন্তিম শ্রদ্ধা জেলা নেতৃত্বের দুর্গাচৌমুহনী: কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী অঞ্চলের দেবীছড়া গ্রামের প্রবীণ সিপিআই(এম) কর্মী উপেন্দ্র মালাকারের জীবনাবসানে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার দুপুরে প্রয়াত নেতার বাসভবনে গিয়ে তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে অন্তিম শ্রদ্ধা জানান সিপিআই(এম) ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস। এদিন জেলা সম্পাদকের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের অন্যান্য মহকুমা ও স্থানীয় স্তরের নেতৃবৃন্দ।