বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নদিয়ার কৃষ্ণনগরের দিগনগরে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প সভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সহ রাজ্য নেতৃত্ব।এদিন তিনি কলকাতা থেকে সরাসরি না এসে কৃষ্ণনগরের সরকারি হেলিপ্যাডে অবতরণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এরপর সড়কপথে সভাস্থলে পৌঁছান তাঁরা।সভামঞ্চ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে পরিবর্তনের ডাক দেন জেপি নাড্ডা।