চোপড়া: ইসলামপুর মহকুমাকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করার দাবিতে আবারো আন্দোলনে নামল অল ইন্ডিয়া রেজা কমিটি
ইসলামপুর মহকুমাকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করার দাবিতে আবারো আন্দোলনে নামল অল ইন্ডিয়া রেজা কমিটি। শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের প্রত্যন্ত গ্রামীণ এলাকা দাসপাড়া থেকে এই সাইকেল যাত্রার সূচনা করা হলো। এই সাইকেল যাত্রার মূল গন্তব্য রায়গঞ্জের জেলা শাসকের দফতর। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত ৩ দিনের একটি কর্মসূচি। দাসপাড়া ও লালবাজার এলাকা হয়ে এই সাইকেল যাত্রা এগিয়ে চলবে। প্রথম রাতে তারা পাঞ্জিপাড়ায় এবং দ্বিতীয় রাতে বোতলবাড়িত