যাত্রীবোঝাই NBSTC বাসে বড়সড় বিপদের আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) একটি যাত্রীবোঝাই বাস বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল। অভিযোগ, চলন্ত অবস্থায় বাসটির একটি চাকার ৮টি নাটই খুলে যায়। সময়মতো বিষয়টি নজরে আসায় বাসটি থামিয়ে দেওয়া হয় এবং সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।