শিলচরে শিবমন্দিরে চুরির ঘটনার সূত্রে গ্রেফতার -২
শিলচর শহরে চুরির ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য পেল শিলচর পুলিশ। মেহেরপুর এলাকার একটি শিব মন্দিরে চুরির ঘটনার সূত্র ধরে দুই চুরির অভিযোগে দূইজনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতরা হল ঘুঙ্গুর এলাকার বাসিন্দা আব্দুল বাসিত ওরফে কিয়াম (৩৭) এবং রংপুর শান্তিপাড়ার অভিজিৎ দাস ওরফে গান্ধী (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, স্কুটিতে করে যাওয়ার সময় মেহেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তল্লাশিতে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত চারটি প্লাস, একটি শেকল, কয়েকটি রেঞ্চ, স্ক্রু-ড্রাইভার এবং দুটি ভোজালি উদ্ধার করা হয়েছে।