বলরামপুর: অন্ধকার আর বৃষ্টির সুযোগে হামলা,নামশোলে আক্রান্ত জুয়েলারি ব্যবসায়ী, এলাকায় তীব্র চাঞ্চল্য
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক জুয়েলারি ব্যবসায়ী। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জামশেদপুর পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার নামশোল করমতল এলাকায়। বৃষ্টিপাতের সময় ফাঁকা রাস্তায় লোহার রড দিয়ে ব্যাবসায়ীকে মেরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ও নগদ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ।