বলরামপুর: পর পর দুর্ঘটনা সামলাতে মাঠে খোদ জেলা পুলিশ সুপার, ইতিবাচক পদক্ষেপে আশার আলো দেখছে বলরামপুর
বলরামপুর এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার পুরো এলাকা পরিদর্শন করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। পরিদর্শনের সময় এন এইচ -এর প্রজেক্ট ডিরেক্টর, ডিএসপি (ট্রাফিক) এবং বলরামপুর থানার আইসি সহ পুরো দল উপস্থিত ছিল। ইতিমধ্যেই সবকটি দুর্ঘটনায় স্পট চিহ্নিতকরণ করা হয়েছে,শীঘ্রই বলরামপুরে নতুন ট্রাফিক গার্ড খোলা হচ্ছে জানান পুলিশ সুপার।